বাংলাদেশ | রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ১ ভাদ্র,১৪৩৩

আন্তর্জাতিক

02-03-2016 12:10:49 pm

যার সকালের এক কাপ চায়ের দাম তিন লক্ষ টাকা

newsImg

নীতা অম্বানি। তিনি ভারতের অন্যতম ধনকুবেরের ঘরণী। শুধ তাই নয়, মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট টিমের মালকিন তিনি। ভারতের অন্যতম ফ্যাশনিস্তাও তিনি। তাঁর সম্পর্কে জানতে কে না আগ্রহী?

ভারতের মধ্যবিত্ত ঘরণীদের কাছে ‘উইশ ফুলফিলমেন্ট’ নীতা অম্বানির সকালের এক কাপ চায়ের দামই যে তিন লক্ষ টাকা!

হ্যাঁ। ঠিকই শুনেছেন। তাঁর অনেক শখের মধ্যেও এটাও একটা। জাপানের প্রাচীনতম ক্রকারি ব্র্যান্ড নরিতাকে থেকে ২২ ক্যারাট সোনা ও প্ল্যাটিনাম খচিত ক্রকারি সেট কেনেন। যার দাম দেড় কোটি টাকা। এক কাপ নরিতেক চায়ের দাম তিন লক্ষ টাকা।

শুধু চা নয়। ঘড়ি, ব্যাগ, জুতো নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে তিনি। তাঁর ঘড়ির কালেকশনে রয়েছে বুলগারি, র‌্যাডো, গুচি, কেলভিন ক্লেন, ফসিল বিশ্বের সেরা ব্র্যান্ডগুলি। হ্যান্ডব্যাগের তালিকায় রয়েছে স্নেল, গোয়ার্ড ও জিমি চু। যার দামই শুরু হয় ৩০ লক্ষ টাকা থেকে।

জুতোর ব্যাপারেও তাঁর পছন্দটা একেবারেই আলাদা। পাদ্রো, গ্রাসিয়া, জিমি চু, পেলমোধা, মার্লিন ব্র্যান্ড শোভিত জুতোর র‌্যাক থেকে একই জুতো কখনই দু’বার পরেন না তিনি। ন’বছর আগে তাঁর জন্মদিনে স্বামীর কাছ থেকে উপহার পেয়েছিলেন ৬০ লক্ষ মার্কিন ডলার মূল্যের এয়ারবাস

২০১৬ সালের নিরিখে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমাণ ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার।

খবরটি সংগ্রহ করেনঃ- I-news24.com
এই খবরটি মোট ( 6114 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends